1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

কলমের কান্না

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৪০৭ বার পঠিত

 

মহসিন আলম মুহিনঃ

 

সাপের প্যাঁচে আটকায় কাঙ্ক্ষিত চাওয়া-

দুবলার চর এখন মরুভূমি,

দুধাল গরু খায় মানুষের খাবার।।

 

পথ শিশুরা আটকে থাকে বিবেকহীন সিঁড়িতে-

হাজার টাকা প্লেটের বিরিয়ানি নষ্ট হয় কমিউনিটি সেন্টারে।।

 

উদম দেহে শীত আটকায় না-

ভাঙ্গা বেড়ায় ঢুকে পড়ে হিমেল বাতাস, কুয়াশায় ঝাপসা হয় চলার গতি-থমকে যায় নির্লোভ

জীবন।।

 

সর্বহারা নেতা উড়ে বিমান বিলাসে-জনতার আকাঙ্ক্ষা ঘুরপাক খায়-পতাকা খামচে ধরে স্বৈরাচার-নীতিহীন নেতা ছড়িয়ে ছিটিয়ে রাজপথ অলিগলিতে আবর্জনার মিত্র! অসহায় আর্তনাদে টুইটুম্বর জনতার আন্দোলন।।

 

বসন্তে নেই পুরাতন মায়া-ফেসবুক প্রেমেই গর্ভবতী হয়ে পড়ে আশারা-অবৈধ বাতাসে হারায় দক্ষিণা সুখ-যুবকেরা নিঃস্ব হয়ে অবস্থান নেয় বার্ধক্য আর কবিরাজ পাড়ায়-আশ্রয় খোঁজে অন্ধকার পথ ধরে।।

 

ধর্ম সভায় অধর্ম-রাজনীতির মঞ্চ ভেঙে পড়ে অরাজনৈতিক পাথরের ভারে! পণ্যেরা লাফায় মুনাফাখোরের বাঁশীর সুরে-মানুষের খাতা থেকে নাম কেটে যায়-আস্তে আস্তে গিয়ে উঠে পড়ে পশুর আস্তাবলে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD