1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর গ্রামের ১৫ কেজি গাজার বস্তা ফেলে পালালো দুই মাদক ব্যবসায়ী। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৫ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর গ্রামের ১৫ কেজি গাজার বস্তা ফেলে পালালো দুই মাদক ব্যবসায়ী

রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পি,

রাজবাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান টের পেয়ে ১৫ কেজির গাঁজার বস্তা ফেলে রেখে পালিয়েছে ২ ব্যবসায়ী। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টা থেকে সাড়ে ৭ টা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ঢালা রাজাপুর গ্রামের মো: সেলিম মোল্লা ওরফে ভোলার বাড়ীর দক্ষিন দুয়ারী সেমি পাকা দুই কক্ষ বিশিষ্ট ঘরের পূর্ব পার্শ্বের শয়ন কক্ষ অভিযান পরিচালনা করে।
এসময় অভিযান টের পেয়ে ১৫ কেজি গাঁজার বস্তা ফেলে রেখে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ঢালা রাজাপুর গ্রামের মোঃ নাজিম উদ্দীন মোল্লার ছেলে মোঃ সেলিম মোল্লা ওরফে ভোলা (৪৫), একই গ্রামের মৃত সিদ্দিকুর রহমান মোল্লার ছেলে মোঃ টিপু সুলতান মোল্লা (৪৬) পালিয়ে যায়।
রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন খান বলেন, উদ্ধারকৃত একটি প্লাষ্টিক বস্তার ভিতর সাদা পলিথিনের মধ্যে ৬ লক্ষ টাকা মুল্যের শুকনা গাঁজা ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে ২ জনের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD