1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

চাঁপাই নবাবগঞ্জে মাদক পাচারকালে ৯৬ কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার , ট্রাক জব্দ। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৫ বার পঠিত

 

চাঁপাই নবাবগঞ্জে মাদক পাচারকালে ৯৬ কেজি গাঁজাসহ চারজন গ্রেফতার , ট্রাক জব্দ

মোস্তাফিজুর রহমান
রাজশাহী ব্যুরো চীফ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের “ক” সার্কেলের একটি অপারেশন দল আজ ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোররাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাধীন হরিপুর বোর্ডঘর এলাকায় অভিযান পরিচালনা করে ৯৬ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। এসময় একটি ট্রাক জব্দ করা হয়।

জানা যায়, একটি কার্গো ট্রাকের পিছনের বডির মধ্যে লবণের বস্তার নিচে বিশেষ কায়দায় গাঁজার চালানটি চাঁপাইনবাবগঞ্জে শহরের মধ্য দিয়ে আসছিল। আটককৃত ব্যক্তিদ্বয় শিবগঞ্জ উপজেলার চককিত্তি ইউনিয়নের কালপাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে আল আমিন (১৯), শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘি ধনিপাড়া এলাকার আব্দুল আলিমের ছেলে তারেক (২৭) ও বালিয়াদিঘি দক্ষিণপাড়া এলাকার জালাল উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম ওরফে টাগু (৩০), ও দাইপুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর এলাকার আব্দুল খালেকের ছেলে মিঠুন (৩০) ।

মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একে অপরের যোগসাজশে বিভিন্ন উপায়ে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিল। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আনিছুর রহমান খাঁন’এর দিকনির্দেশনায় “ক” সার্কেলের পরিদর্শক মোঃ ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসহ তাদের হাতেনাতে গ্রেফতার করে।

উক্ত ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডিএনসির মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD