1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবিক ওসি উত্তম কুমার ঘোষের সহযোগিতায় পরিবারের কাছে ফিরলেন নীলফামারীর জোবেদা ক্রেতা সেজে ৮ বছর পর পলাতক আসামি গ্রেপ্তার বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত- ৩,আহত-২ বিএমডিএর ৯ নির্বাহী প্রকৌশলীকে দুদকের তলব অতিরিক্ত উন্নয়ন নয়, বগুড়ার ২০ বছরের বঞ্চনার অবসান চান প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি’ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্য দিয়ে আমরা রাজশাহী নগরীকে এগিয়ে নিয়ে যাব ঃ রাসিক প্রশাসক **সিলেটে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুতে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর গভীর শোক* রাজবাড়ীতে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন; সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, কুমারেশ বিশ্বাস রাজশাহীতে আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন গোয়ালন্দে ছুরিকাঘাতে যুবলীগ নেতার মৃত্যু

রাজবাড়ীতে সেলিম মুন্সি’র অর্থয়ানে ৮০ বছরের অসহায় বৃদ্ধা নারী পেল ঘর। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৩ বার পঠিত

 

রাজবাড়ীতে সেলিম মুন্সি’র অর্থয়ানে ৮০ বছরের অসহায় বৃদ্ধা নারী পেল ঘর

নিজস্ব প্রতিবেদক ঃ রাজবাড়ি

রাজবাড়ীতে ৮০ বছর বয়সী নিঃসন্তান জহুরা বেগমের নতুন ঘর তৈরী করে দিলেন মোস্তফা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক সেলিম মুন্সি। জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ব্রাক অফিসের দীর্ঘদিন যাবত ভাংঙ্গা বিধস্ত অবস্থায় পরে ছিলো একজন নিঃসন্তান মায়ের এই ঘরটি। এই বিষয়টি বিভিন্ন গনমাধ্যম সংবাদ প্রচার করলে, বিষয়টি নজরে পড়ে সেলিম মুন্সির। তাই তিনি ব্যক্তিগত উদ্দেগে প্রায় ২ লাখ টাকা খরচ করে নতুন ঘর নির্মাণ করে দিলেন ঐ মাকে। এতে করে শেষ বয়সে একটি বসবাস মত আবাসস্থল পেয়েছেন তিনি।

জহুরা বেগম জানান, একটি ঘরের জন্য জনপ্রতিনিধিসহ বিভিন্ন মানুষের দারে দারে ঘুরেছি কিন্তু কেউ আমাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসেনি। গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সীর ছেলে সেলিম মুন্সি আমাকে প্রায় ২ লাখ টাকা করে আধা পাকা একটি ঘর দিয়েছে। আমি মরার আগ পর্যন্ত তার পরিবারের জন্য দোয়া করি। তিনি জানি ভালো থাকেন সারাজীবন।

এবিষয়ে সেলিম মুন্সি সাথে কথা হলে তিনি বলেন, সমাজের অসহায় সুবিধা বঞ্চিত নারী,পুরুষ, শিশু,বৃদ্ধ, এতিম মানুষের জন্য কিছু করতে ভালো লাগে। এই ভালো লাগা থেকে চেষ্টা করছি কিছু করতে। আমৃত্য করবো বলে আশা রাখি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD