1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

রাজবাড়ীতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

রাজবাড়ীতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাজবাড়ীতে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২টায় রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় রাজবাড়ী সিভিল সার্জন ডঃ এসএম মাসুদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি আব্দুল কুদ্দুস বাবু।

এসময় আরো উপস্থিত ছিলেন রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, সাবেক সভাপতি খান মো. জহুরুল হকসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডঃ এসএম মাসুদ বলেন, “জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শিশুদের পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি পেলে, আমরা শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের মধ্যে ভিটামিন-এ ক্যাপসুল নিশ্চিত করতে পারবো।”

এসময় উপস্থিত গণমাধ্যমকর্মীরা ক্যাম্পেইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সঠিক তথ্য প্রচারের গুরুত্ব তুলে ধরেন। উল্লেখ্য, জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এই কর্মশালার মাধ্যমে গণমাধ্যমকর্মীদের ক্যাম্পেইন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়, যাতে তারা জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD