1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন? দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য কাটিয়ে উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে এক সেমিনার বার্ষিক পরিদর্শনে নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন পাকা রাস্তা না থাকায় চরম ভোগান্তিতে বদলা পাড়াবাসী রাজবাড়ীর পাংশা উপজেলায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, আহত অন্তত ১০ ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে রাসিক প্রশাসকের উদ্যোগ, রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী দীর্ঘ প্রায় দুই দশক ধরে উন্নয়ন বৈষম্য, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিল্পায়নের ধীরগতি এবং কর্মসংস্থানের সংকটে পিছিয়ে ছিল নীলফামারীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু রাজশাহীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন।

নেত্রকোণার পুর্বধলায় মসজিদের ইমামদের নিয়ে প্রধানমন্ত্রীর সু স্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬২ বার পঠিত

নেত্রকোণার পুর্বধলায় মসজিদের ইমামদের নিয়ে প্রধানমন্ত্রীর সু স্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

শহিদুল ইসলাম রুবেল
নেত্রকোণা প্রতিনিধি :

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সু স্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা ও
যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির আত্মার মাগফেরাত কামনা করে
নেত্রকোণার পুর্বধলা উপজেলার সকল মসজিদের ইমামদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের বারদার গ্রামের স্থানীয় গনি মার্কেট মোড়ে যুবলীগ নেতা মাজহারুল ইসলাম সোহেল এই দোয়া মাহফিলের আয়োজন করে।

নেত্রকোণা (পূর্বধলা – ৫) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রোজা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুবলীগ নেতা মাজহারুল ইসলাম সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া কওমিয়া দারুল উলুম সেহলা মাদরাসার মুহতামিম মাওঃ আহাম্মদ হোসেন পীর সাহেব।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পূর্বধলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদির, পূর্বধলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নুর মোহাম্মদ, পূর্বধলা ষ্টেশন মসজিদের ইমাম মাওলানা ইসলাম উদ্দিনসহ উপজেলার সকল মসজিদের ইমাম, উলামায়ে কেরাম, আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলের আগে ইমাম, মুয়াজ্জিনদের উন্নয়ন ও কওমি মাদরাসার জন্য প্রধানমন্ত্রীর বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন মাজহারুল ইসলাম সোহেল।

এসময় দোয়া মাহফিলে প্রধান অতিথি সেহলা মাদরাসার মুহতামিম মাওঃ আহাম্মদ হোসেন পীর সাহেব দেশ ও জাতীর মঙ্গল এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD