1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

রায়পুরে প্রশাসনের যৌথ নেতৃত্বে অভিযান চালিয়ে ৪৮ হাজার টাকা জরিমানা আদায়

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২২০ বার পঠিত

রায়পুরে প্রশাসনের যৌথ নেতৃত্বে অভিযান চালিয়ে ৪৮ হাজার টাকা জরিমানা আদায়

মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর শহরে আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইমরান খানের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয় এতে ২৪টি ব্যবসা প্রতিষ্ঠানে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

এদিকে শহরের সড়ক গুলোর দুই পাশের অর্ধেক করে দোকানদারদের মালামাল, রিক্সা, রিক্সাভ্যান, অটো চার্জার, চার্জার ভ্যান, পিকআপ, ছোট-বড় ট্রাকের দখলে থাকায় দিনে-রাতে সমান তালে রায়পুর শহর তীব্র যানজটের কবলে পড়ে রয়েছে। তীব্র যানজট আর বিভিন্ন ধরনের দোকান বসায় সেই সাথে কার, মোটর-সাইকেল যত্রতত্র পার্ক করে রাখায় সবধরনের যান চলাচলে ও পথচারীদের চলাচলের সবরকম সুবিধা বঞ্চিত হওয়াসহ এলাকার মানুষজনের দীর্ঘ প্রশান্তিতে ভুগছে। পৌর প্রশাসন মাঝে-মধ্যে অভিযান চালিয়ে ফুটপাত দখল মুক্ত করলেও তা’ সবসময় পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। যার ফলে তীব্র যানজট নিরসন করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

বর্তমান অভিযানও সাময়িক যানজট স্বাভাবিক হয়ে আসলেও আবারো পূর্বের অবস্থায় (যানজট ও ফুটপাত দখল) ফিরে আসবে বলে আশংকা প্রকাশ করে মন্তব্য করছেন এলাকার ভুক্তভোগী জনগণ।

তবে এভাবে সবসময় অভিযান পরিচালনা করা হলে জনজীবনে স্বস্তি আসবে বলে আশাবাদী অনেকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD