1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বোদায় পশুর হাটের দখলে কলেজের প্রবেশপথ, ভোগান্তিতে শত শত নারী শিক্ষার্থী দেবীগঞ্জে আগুনে পুড়ল বসতঘরের শয়নকক্ষ, দেড় লাখ টাকার ক্ষতি কুবি শিক্ষার্থীকে ধর্ষণ ও মা-মেয়েকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড কুমিল্লায় নকল ওটস ও অনুমোদনহীন শিশুখাদ্য বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা চট্টগ্রামের পতেঙ্গায় আওটার রিং রোডের ফ্লাইওভারের কাজ শেষের দিকে নিরাপদ পোল্ট্রি খাদ্যই নিরাপদ প্রোটিনের ভিত্তি -পবিপ্রবি ভিসি প্রফেসর ড. হেমায়েত জাহান রাণীনগরে ত্রুটিপূর্ণ বিদ্যুৎ লাইন সচল করতে জীবন প্রদীপ নিভে গেল লাইনম্যান রতনের রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও পণ্য জব্দ সাবেক কৃষিবিদ পরিবার জটিল রোগে আক্রান্ত মা – ছেলে, নেই মাথা গোঁজার ঠাঁই দুমকিতে পৃথক অভিযানে গাঁজাসহ ৫ যুবককে আটক করেছে পুলিশ

ধামইরহাটে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম বিষয়ক আলোচনা

  • প্রকাশিতঃ রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৩৬৫ বার পঠিত

ধামইরহাটে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম বিষয়ক আলোচনা

রিপোর্টার ছাইদুল ইসলাম ঃ

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সপ্তম জাতীয় ভোটার দিবস- ২৫ উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা করা হয়েছে। আলোচনা সভার প্রতিপাদ্য বিষয় ছিল “তোমার আমার বাংলাদেশ, ভোট দিব মিলেমিশে”

রোববার (২ মার্চ) দুপুর সাড়ে বারোটার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সময়সূচীর উপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

আলোচনা সভায় ৯ মার্চ রোববার উপজেলার আগ্রাদ্বীগুণ ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করা হবে। এরপর আলমপুর, খেলনা, ধামইরহাট ইউনিয়ন ও পৌরসভাসহ ৮ ইউনিয়নে এ কার্যক্রম শুরু করা হবে। চলবে ২০ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত।

এর পর ২১ মার্চ শুক্রবার ধামইরহাট এমএম সরকারি ডিগ্রি কলেজ চত্বরে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে বাদপাড়া সকল ভোটারদের নিয়ে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সংশোধনের মধ্য দিয়ে বাদপরা তরুণ ও মৃত ভোটারদের তালিকাভুক্ত করা হবে। আলোচনা সভায় এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মনসুর আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা নির্বাচন অফিসার আনিছার রহমান, উপজেলা পরিবার ও পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশীদ, উপজেলা তথ্য অফিসার ইসকিতা আফরিনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD