1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

শেরপুরে বিএনপির নেতা হত্যার ঘটনায় কৃষক লীগ নেতার বিরুদ্ধে মামলা

  • প্রকাশিতঃ রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৬২ বার পঠিত

শেরপুরে বিএনপির নেতা হত্যার ঘটনায় কৃষক লীগ নেতার বিরুদ্ধে মামলা

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধ

শেরপুরে বিএনপি নেতা গোলাম জাকারিয়া বাদল হত্যার ঘটনায় কৃষক লীগ নেতাসহ ২৩ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। গত শুক্রবার রাতে নিহত বাদলের স্ত্রী পপি বেগম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলাটি দায়ের করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় কৃষক লীগ নেতা ও শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কারান্তরিন নূরে আলম সিদ্দিকীকে ১ নম্বর আসামি এবং কামারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. লুৎফর রহমানকে ২ নম্বর আসামিসহ ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মামলায় আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এর আগে স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের ষড়যন্ত্রের জের ধরে গত ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) প্রতিপক্ষের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া বাদল। তিনি সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ গ্রামের মৃত আবদুল আজিজের ছেলে শেরপুর সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক এজিএস ছিলেন। হামলার ঘটনায় ভীমগঞ্জ গ্রামের সোহাগ আলম ও রুহুল আমিন নামের আরও দুইজন আহত হন। গুরুতর আহত সোহাগ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত জাকারিয়া বাদলের স্ত্রী পপি বেগম বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীরা, কামারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী ও লুৎফর রহমানে বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করতেন আমার স্বামী। এ জন্য তারা বিভিন্ন সময় আমার স্বামীকে হুমকি দিতেন। এমনকি কয়েক মাস আগে আমার স্বামীর ওষুধের দোকান ভাঙচুরও করে। খালেক হত্যা মামলার আসামি নূরে আলম সিদ্দিকী কারাগারে আছে। কামারিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফর রহমান কারাগারে গিয়ে নূরে আলমের সঙ্গে সাক্ষাৎ করে তার নির্দেশে লুৎফর রহমান ও তাঁর ১৫-১৬ জন সহযোগী আমার স্বামী জাকারিয়া বাদলকে কুপিয়ে হত্যা করেছে। মারা যাওয়ার আগে জাকারিয়া বাদল আমার স্বামী সব বলেছে।’

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, পুলিশ মামলাটি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অব্যাহত রেখেছে। খুব দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD