1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

শেরপুরে সীমান্তে ভারতীয় পণ্য ও মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২২৩ বার পঠিত

শেরপুরে সীমান্তে ভারতীয় পণ্য ও মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি

শেরপুরের গারো পাহাড় সীমান্ত এলাকা থেকে ভারতীয় ৮টি গরু, প্রসাধনী সামগ্রী ও মাদকসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড় সীমান্ত এলাকা থেকে গতকাল শুক্রবার রাতে এসব ভারতীয় মালামাল আটক করে।

আজ শনিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার।

বিজিবি সূত্র জানায়, গারো পাহাড় সীমান্তের ঝিনাইগাতী ও নালিতাবাড়ী বিভিন্ন এলাকা থেকে শুক্রবার রাতে এসব ভারতীয় মালামাল আটক করা হয়। হলদীগ্রাম, তাওয়াকুচা, রামচন্দ্রকুড়া, হাতিপাগাড় এবং ময়মনসিংহের বান্দরকাটা সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় আটটি গরু, ৫৪০ কেজি চিনি, ৫৭১ পিস ডাব সাবান, ১১৫২ পিস সানগ্লাস এবং ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করে। চোরাকারবারিরা অভিনব পন্থায় এসব ভারতীয় জিরা, চিনি ও ফেনসিডিল পাচারের চেষ্টা করছিল। এ সময় মাদককারবারি শুকুর ও রমজান আলীকে আটক করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদার বলেন, ‘আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং সীমান্তবর্তী যে কোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে ময়মনসিংহ ৩৯ বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD