1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

সরিষাবাড়ীতে ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার।

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৭ বার পঠিত

সরিষাবাড়ীতে ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার। 

তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার

জামালপুরের সরিষাবাড়ীতে মমিনুল ইসলাম মমিন(১৮)এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ডোয়াইল ইউনিয়নের পরমানন্দপুর এলাকায় এঘটনা ঘটেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,নিহত মমিন পার্শ্ববর্তী টাঙ্গাইল ধনবাড়ী উপজেলার মুশুদ্দি

ইউনিয়নের বড় ঝোপনা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।সে শারীরিকভাবে বুদ্ধি প্রতিবন্ধী। 

জানা যায়,গতকাল বিকালে নিহত মমিন ও তার ছোটবোন ডোয়াইল ইউনিয়নে নানা বাড়ীতে বেড়াতে আসে।সন্ধ্যার পর রাতের খাবার খেয়ে নানার সাথে মুশুদ্দি মাজার ওরস শরীফে বেড়াতে যায়।ওরস শরীফে বেড়ানোর সময় মুমিনকে হারিয়ে ফেলে নানা।পরে নানা তাকে অনেক খোঁজাখুঁজি করার পর না পেয়ে বাড়ী চলে যায়।পরে সকালবেলায় মমিনের লাশ পাওয়া যায় ধান ক্ষেতে।

নানা মোহাম্মদ আলী বলেন,রাতে মুমিনকে নিয়ে মুশুদ্দি ওরশ শরীফে বেড়াতে চাই। হঠাৎ করে মুমিন পাশ থেকে হারিয়ে যায়।পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আমি বাড়ি চলে আসি।পরে সকালে জানতে পারি ঝিনাইনদীর পাড়ে ধান ক্ষেতে একটি লাশ পড়ে আছে।এই শুনে এসে দেখি মুমিনের লাশ।স্থানীয়রা ঘটনাটি রহস্যজনক বলে প্রাথমিকভাবে ধারণা করছেন। 

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD