1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

আরএমপিতে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৪ বার পঠিত

আরএমপিতে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরের কনফারেন্স রুমে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১১ টায় আরএমপির প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের দায়িত্বপ্রাপ্ত অফিসার ও ফোর্সদের নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ভিকটিম সাপোর্ট সেন্টার, আরএমপি, রাজশাহীর আয়োজনে এই কর্মশালায় সভাপতিত্ব করেন আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

কর্মশালায় পুলিশ কমিশনার নারী ও শিশু হেল্প ডেস্কের কর্মকর্তাদের ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের কথা বলেন। তিনি বলেন, সুন্দর ও সদাচরণপূর্ণ কথার মাধ্যমে আগতদের সন্তুষ্ট করতে হবে এবং দ্রুত সেবা প্রদান করতে হবে।

তিনি আরও বলেন, হেল্প ডেস্কের কার্যক্রমে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে কাজ করবে। কোনো ভিকটিমকে যদি ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (OCC) বা অন্য কোথাও পাঠানো প্রয়োজন হলে সে ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিবে। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের দ্রুত সেবা দিতে নির্দেশনা দেন।

অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের কার্যক্রমে তাদের সহযোগিতার কথা উল্লেখ করেন।

এসময় উপস্থিত ছিলেন আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, নারী ও শিশু হেল্প ডেস্কে নিয়োজিত অফিসার ও ফোর্স, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ভার্চুয়ালি যুক্ত ছিলেন আরএমপির ১২ থানার অফিসার ইনচার্জবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD