1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ১০০ পিছ ইয়াবা ও ২০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার: ৩

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৯০ বার পঠিত

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ১০০ পিছ ইয়াবা ও ২০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার: ৩।

রাজশাহী ব্যুরো ঃ গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. রাজশাহী জেলার চারঘাট থানাধীন মোক্তারপুর ঘুনপাড়া গ্রাম হতে রাত ০৯.২০ টায় তিনজন মাদক কারবারিকে ১০০ পিছ ইয়াবা ও ২০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম যথাক্রমে ১। মোছাঃ তাজমিরা বেগম (৩০), ২। মোঃ রনি (৪৫) ও ৩। মোঃ রিপন সরদার (৪৫)। মোছাঃ তাজমিরা বেগম রাজশাহী জেলার চারঘাট থানাধীন মোক্তারপুর ঘুনপাড়া গ্রামের মোঃ রাকিবুল ইসলাম রাকিবের স্ত্রী,  মোঃ রনি রাজশাহী মহানগরের বেলপুকুর থানাধীন বড় ধাদাস গ্রামের মৃত আব্দুল হাকিমের পুত্র এবং মোঃ রিপন সরদার রাজশাহী মহানগরের কাটাখালী থানাধীন টাঙ্গন গ্রামের মোঃ নকির সরদারের পুত্র।

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মেহেদী হাসান ফোর্স-সহ গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. রাত ০৮.৫০ টায় চারঘাট থানাধীন খুদির বটতলা বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন মোক্তারপুর ঘুনপাড়া গ্রামস্থ অভিযুক্ত মোছাঃ তাজমিরা বেগমের বসতবাড়ির সামনে পাঁকা রাস্তার সম্মুখে কয়েকজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ মেহেদী হাসান ফোর্স-সহ গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. রাত ০৮.৫৫ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে রাত ০৯.২০ টায় রাজশাহীর ডিবি পুলিশ শালীনতা বজায় রেখে অভিযুক্ত মোছাঃ তাজমিরা বেগমের দেহ তল্লাশি করে তার পরিহিত পায়জামায় বিশেষ কায়দায় লাগানো ডান পকেট হতে একটি স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় অবৈধ মাদকদ্রব্য হেরোইন ২০ গ্রাম এবং একইভাবে বাম পকেটে হতে একটি সাদা পলিথিনে গিটদ্বারা মোড়ানো অবৈধ মাদকদ্রব্য ১০০ পিছ ইয়াবা ট্যাবলেট-সহ তাদেরকে গ্রেফতার করে।

উল্লেখ্য, ইয়াবা উদ্ধারের ঘটনায় অভিযুক্ত চারঘাটের মাদককারবারি মোঃ রাকিবুল ইসলাম রাকিব নামের এক ব্যক্তি ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD