1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

রাসিকের চলমান প্রকল্পসমূহের কাজ পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে বিভাগীয় প্রধানের সভ অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২২ বার পঠিত

রাসিকের চলমান প্রকল্পসমূহের কাজ পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধানের সভা অনুষ্ঠিত।

রাজশাহী ব্যুরো : রাজশাহী সিটি করপোরেশনের চলমান প্রকল্পসমূহের মাঠ পর্যায়ের বাস্তবায়নাধীন কাজ পরিদর্শন এবং প্রকৌশলী ও কর্মকর্তাদের সাথে প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা সভা করেছেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) কবির আহামদ। রবিবার (২২ ফেব্রুয়ারি) নগর ভবনের এনেক্স হলরুমে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক খোন্দকার আজিম আহমেদ, এনডিসি। অনুষ্ঠানে ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহামদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন রাসিক প্রশাসক খোন্দকার আজিম আহমেদ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কবির আহামদ বলেন, ক্লিন সিটি হিসেব রাজশাহী নগরী স্বীকৃতি পেয়েছে। নিসন্দেহে এটি আপনাদের সম্মিলিত কর্মপ্রচেষ্টার ফল। এ সময় তিনি নগরীর অর্জিত সুনাম ধরে রাখা সহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় চলমান প্রকল্পসমূহের বিষয়ে পাওয়ার পয়েন্টে বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন।

সভায় রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাইদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট সহ প্রকৌশল বিভাগের প্রকৌশলীবৃন্দ সহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে নগর ভবনে পৌছালে অবকাঠামো বিভাগের প্রধান কবির আহামদকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান রাসিকের রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) শাহেদুজ্জামান জীবন ও নগর পরিকল্পনাবিদ বনি আহসান।

উল্লেখ্য, শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজশাহী সিটি করপোরেশনের চলমান প্রকল্প সমূহের মাঠ পর্যায়ের বাস্তবায়নাধীন কাজ পরিদর্শন করেন অবকাঠামো বিভাগের প্রধান কবির আহামদ।#

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD