1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

জয়পুরহাটে র‍্যাব-৫, সিপিসি-৩ এর অভিযানে  ২০০ পিচ ট্যাপেন্টাডল আটক

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২২ বার পঠিত

জয়পুরহাটে র‍্যাব-৫, সিপিসি-৩ এর অভিযানে  ২০০ পিচ ট্যাপেন্টাডল আটক।

শাহাবউদ্দিন ইসলাম, আক্কেলপুর প্রতিনিধি 

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে ২০০ পিচ ট্যাপেন্টাডল নামের মাদকসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁর বদলগাঁছীর জাহানপুর এলাকার হেলাল হোসেনের ছেলে মোঃ জনি হোসেন (১৯) ও আব্দুল মজিদ মন্ডলের ছেলে মোঃ সিফাত মন্ডল (২৩)।

গতকাল রাতে বদলগাছী থানাধীন থুপশহর এলাকায় অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ক্রয়-বিক্রয়ের সময় র‍্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল অভিযান পরিচালনা করে ২০০ পিচ ট্যাপেন্টাডলসহ তাদেরকে গ্রেপ্তার করে।

এসব তথ্য নিশ্চিত করে আজ দুপুরে প্রেসবিজ্ঞপ্তিতে র‍্যাব জানান, গ্রেপ্তারকৃত জনি চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে সিফাতের মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় একটি মামলা রুজু হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD