1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

গোয়ালন্দ ঘাট থানা আয়োজিত ব‍্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫১ বার পঠিত
গোয়ালন্দ ঘাট থানা আয়োজিত ব‍্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
গোয়ালন্দ প্রতিনিধি ঃ রাজবাড়ীর গোয়ালন্দে নাইট ব‍্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গোয়ালন্দ ঘাট থানার আয়োজনে এ নাইট ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় গোয়ালন্দ ঘাট থানা বনাম আবাবিল এন্টারপ্রাইজ একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত ১ সেটের খেলায় গোয়ালন্দ ঘাট থানা ৩১-২৯ পয়েন্টের ব‍্যবধানে আবাবিল এন্টারপ্রাইজকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গোয়ালন্দ ঘাট থানার পক্ষে ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম ও বাঁধন এবং আবাবিল এন্টারপ্রাইজের পক্ষে তূর্য ও হিমেল খেলায় অংশ নেন।
ফাইনাল খেলায় বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার বিতরণ করেন গোয়ালন্দ ঘাট থানা ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ।
এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলার ক্রীড়া সংগঠন ও ব‍্যাডমিন্টন খেলোয়াড় মো. রাজীব খান, আবু ওসমান প্রমুখ।
উল্লেখ্য, এ টুর্নামেন্টে গোয়ালন্দ উপজেলার মোট ১৬ টি দল অংশগ্রহণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD