1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা এলাকা হতে ২০০ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা এলাকা হতে ২০০ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ।

রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা এলাকা হতে ২০০ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে  র‍্যাব -৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি অপারেশন দল ।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

র‍্যাব জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য,ছিনতাইকারী, প্রতারক ও হ্যাকারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায়, ১৮  ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত্রী-১৮.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী  মহানগরের বোয়ালিয়া থানাধীন উপশহর এক নম্বর স্যাটেলাইট স্কুল ও ঈদগাহ মাঠের মাঝামাঝি পাকা রাস্তার উপর  অভিযান পরিচালনা করে ২০০ গ্রাম হিরোইন , মোবাইল ০২ টি,  সিম ০২ টি সহ ০১ নম্বর আসামী : মোঃ আবুল কাশেম (১৯ ) পিতাঃ মোঃ জমির মোল্লা সাং – পাত্রাই , থানা:- দেলদুয়ার , জেলা:- টাঙ্গাইল । (০২)নম্বর  মো: শিহাব (২৬) পিতা :- মো: উজ্জল আলী সাং – পরমান্দপুর , থানা :-  গোদাগাড়ী ,  জেলা :- রাজশাহীকে গ্রেফতার করে ।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব -৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি অপারেশন দল  তথ্যপ্রাপ্ত হয় যে, ধৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য হিরোইন বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ করে উক্ত এলাকায় বিক্রয় করে আসছে ।

উক্ত গ্রেফতারকৃত আসামিদ্বয়ের  বিরুদ্ধে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানায় মামলা দায়েরের  কার্যক্রম প্রক্রিয়াধীন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD