1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

আরএমপি’র অভিযানে হেরোইন ও গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ২

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩০ বার পঠিত

আরএমপি’র অভিযানে হেরোইন ও গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ২।

রাজশাহী ব্যুরো : রাজশাহী মহানগরীর দামকুড়া ও বেলপুকুর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ২০ গ্রাম হেরোইন ও ৩০০ গ্রাম গাঁজাসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বেলপুকুর থানা পুলিশ।

আরএমপি ডিবি কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি মো: আরিফ হোসেন (২৫)। সে রাজশাহী জেলার গোদাগাড়ি থানার ডিয়ার মানিকচর এলাকার মো: আজিজুল ইসলামের ছেলে ও বেলপুকুর থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামি আসাদুল (৩২)। সে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার বাখরাবাজ এলাকার মো: আশরাফের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ১৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকায় এক ব্যক্তি হেরোইন বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মো: মিজানুর রহমান ও তার টিম গতকাল রাত সাড়ে ৮ টায় দামকুড়া থানার আলিমগঞ্জ এলাকার অভিযান পরিচালনা করে আসামি আরিফ হোসেনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

অপরদিকে বেলপুকুর থানার এসআই মোস্তাফিজার রহমান ও তার টিম গতকাল ১৭ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ বিকাল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বেলপুকুর থানার মাহেন্দ্রা পশ্চিমপাড়া এলাকা থেকে আসামি আসাদুলকে ৩০০ গ্রাম গাঁজসহ গ্রেপ্তার করে। আসামি আসাদুলের বিরুদ্ধে আরএমপির বিভিন্ন থানায় ৭ টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে দামকুড়া ও বেলপুকুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD