1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

ধামইরহাটে গ্রাম আদালতে মামলা নিষ্পত্তি ও বিচারিক কার্যক্রম পরিদর্শনে ইউএনও

  • প্রকাশিতঃ বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩১৮ বার পঠিত
ধামইরহাটে গ্রাম আদালতে মামলা নিষ্পত্তি ও বিচারিক কার্যক্রম পরিদর্শনে- ইউএনও
ছাইদুল ইসলাম ঃ নওগাঁর ধামইরহাটে গ্রাম আদালতে মামলা নিষ্পত্তি ও বিচারিক কার্যক্রমসহ পরিদর্শন ও দুই ইউনিয়ন এলাকার খাস জমির পুকুর পাড়ে নাম ফল স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) বেলা সাড়ে এগারোটার সময় উপজেলার আগ্রাদ্বীগুন ইউনিয়ন পরিষদের বিচারিক কার্যক্রম পরিদর্শন করা হয়। সেখানে আর্থিক লেনদেনের বিষয়ে একটি মামলার শুনানিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মে. মোস্তাফিজুর রহমান। এসময় উভয় পক্ষের বক্তব্য শোনেন। এবং বিচারিক কার্যক্রমের মাধ্যমে মামলাটি নিষ্পত্তি করায় ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাকসহ গ্রাম আদালতের সংশ্লিষ্টদের সাধুবাদ জানান। এবং জন্ম নিবন্ধন করতে আসা ব্যক্তিদের মধ্যে গাছের চারা বিতরণ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জমি-জমা সংক্রান্ত সামাজিক সমস্যা, পারিবারিক, সাংসারিক ও স্থানীয়ভাবে ঘটে যাওয়া বিভিন্ন দ্বন্দ নিরসনে গ্রাম আদালতের মাধ্যমে ২০২৪ সালে ৪ শতাধিক মামলা নিষ্পত্তি করা হয়েছে।
এছাড়াও প্রতি মাসে বিভিন্ন ইউনিয়নে ৫০ থেকে  একশো মামলা নিষ্পত্তি করা হয়েছে। আদালত থেকেও বিভিন্ন মামলা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে পাঠিয়ে তা সমাধান করা হয়েছে। এতে করে কোর্টের বারান্দায় দিনের পর দিন হয়রানী এবং আর্থিক ভাবে লাভবান হোওয়ায় বাদী ও বিবাদীদের কাছে বিভিন্ন দ্বন্দ নিরসনে গ্রাম আদালতের গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে।
এর আগে তিনি আগ্রাদ্বীগুন ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন মোস্তাক ও খেলনা ইউনিয়নের চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরীকে সাথে নিয়ে ওই দুই ইউনিয়ন এলাকায় সরকারি খাস পুকুর পাড়ে নামফলক স্থাপন শেষে বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে গ্রাম আদালতের কো-অর্ডিনেটর ধীমান দেবনাথের সঞ্চালনায় উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে হিসাব-সহকারী ও কম্পিউটার অপারেটরদের সঙ্গে নিয়ে দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় গ্রাম আদালতের কার্যক্রমকে বেগবান করতে হিসাব সহকারীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান এবং গ্রাম আদালতের শ্রেষ্ঠ মামলা গ্রহণকারী হিসেবে আড়ানগর ও আলমপুর ইউনিয়নের হিসাবসহকারীকে পুরস্কৃত করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD