1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

গোয়ালন্দে জাতীয় গোল্ডকাপ ফুটবলে চ‍্যাম্পিয়ন গোয়ালন্দ পৌরসভা অনুর্ধ্ব-১৭ দল।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১৯০ বার পঠিত
গোয়ালন্দে জাতীয় গোল্ডকাপ ফুটবলে চ‍্যাম্পিয়ন গোয়ালন্দ পৌরসভা অনুর্ধ্ব-১৭ দল
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় গোল্ডকাপ (বালক অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় গোয়ালন্দ পৌরসভা অনুর্ধ্ব-১৭ দল বনাম দেবগ্রাম ইউনিয়ন পরিষদ অনুর্ধ্ব-১৭ দল একে অপরের মোকাবেলা করে।
নির্ধারিত সময়ের খেলায় গোয়ালন্দ পৌরসভা অনুর্ধ্ব-১৭ দল ৩-০ গোলে দেবগ্রাম ইউনিয়ন পরিষদ অনুর্ধ্ব-১৭ দলকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার যোগ‍্যতা অর্জন করে।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান।
প্রধান অতিথি ও উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি, ক্রেস্ট ও মেডেল তুলে দেন। পরবর্তীতে ৪ ইউনিয়ন ও পৌরসভার  দলগুলোর মধ্য থেকে বাছাই করে একটি শক্তিশালী দল জেলায় অংশ নিবে।
এসময় আরও উপস্থিত ছিলেন দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মেনামুল হাসান মিন্টু, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মামুনুর রশীদ, উপজেলার সাবেক ফুটবলার সহিদুল ইসলাম বাবলুসহ উপজেলার অন‍্যান‍্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD