1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

মোবাইল কোর্ট অভিযানে অর্থদন্ড ও কারাদণ্ড প্রদান। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৯ বার পঠিত

 

মোবাইল কোর্ট অভিযানে অর্থদন্ড ও কারাদণ্ড প্রদান

মোস্তাফিজুর রহমান ঃ  রাজশাহী ব্যুরো চীফ

নওগাঁর সাপাহারের উপজেলা সদরের আ গ্রদিগুন রোডে ও আমদাঙা গ্রামে থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন মোবাইল কোর্ট অভিযানে শাহেন আলম (২৫) নামে এক মাদক সেবীর জেল এবং আরব আলী (৩৫) নামে যৌন উত্তেজক বিক্রির অপরাধে অর্থদণ্ড প্রদান করেন ।

এসময় পত্নীতলা উপজেলার গোবিন্দবাটি গ্রামের হাফিজ উদ্দীনের ছেলে মুদি ব্যবসায়ী আরব আলীর দোকান থেকে যৌন উত্তেজক সিরাপ পাওয়ায় ঔষধ আইন ১৯৪০ এর ১৮ (গ) ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এর আগে আমডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের হাসান খানের ছেলে শাহেন আলম কে মদ্রপ্য অবস্থায় আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ (১) (গ) ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন মোবাইল কোর্ট-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেস ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন । জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায় ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD