1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

সীমান্তে  বিজিবির বাধায় পণ্ড বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৪১৩ বার পঠিত
সীমান্তে  বিজিবির বাধায় পণ্ড বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ
ছাইদুল ইসলাম,স্টাফ রিপোর্টার 
নওগাঁর ধামইরহাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা (বিএসএফ) আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) বাধায় নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন পত্নীতলা ১৪ বিজিবি।
বিজিবি জানায়, বেলা সাড়ে এগারোটার সময় পত্নীতলা ১৪ বিজিবির নিয়ন্ত্রণাধীন উপজেলার বস্তাবর সীমান্তে ২৬১ থেকে ২৬২ পিলারের মাঝখানে ৬৫০ গজ কাঁটাতারের বেড়াবিহীন অংশে ভারতীয় ১৩৭ বিএসএফ ব্যাটালিয়নের নিয়ন্ত্রণাধীন ডাংগী বিওপির বিএসএফ সদস্যরা ভেকু মেশিন দিয়ে ঘাস ও ছোট গাছপালা পরিষ্কার করতে থাকে।
বিজিবি আরও জানায়, এসময় বস্তাবর বিওপির বিজিবির সদস্যরা দেখতে পেয়ে  তাদেরকে বাধা প্রদান করেন। এ ঘটনায় বাংলাদেশের পক্ষে ১৪ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ইকবাল হোসেন ভরতের ১৩৭ বিএসএফের কমান্ডিং অফিসারের সঙ্গে এক মতবিনিময়ের সময় সমঝোতার ভিত্তিতে আপাতত ওই কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD