1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ।। দৈনিক নয় কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ৪৪০ বার পঠিত

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ।

রাজশাহী ব্যুরো ঃবেসামরিক হিসাব পদ্ধতির ৪৭ নম্বর অনুচ্ছেদের বিধি অনুযায়ী অদ্য ০৮ জানুয়ারি  ২০২৫ বুধবার পূর্বাহ্ন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেন। এ সময় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ( দায়িত্বপ্রাপ্ত )  ও সচিব প্রফেসর মো: হুমায়ুন কবীর , পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো: আরিফুল ইসলাম , কলেজ পরিদর্শক জনাব মোঃ এনামুল হক , বিদ্যালয় পরিদর্শক জনাব মো, জিয়াউল হক , উপ – পরিচালক (হিসাব ও নিরীক্ষা)  জনাব মোঃ নুরুল ইসলাম খান , উপ – সচিব প্রশাসন জনাব মোঃ ওয়ালিদ হোসেন , রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ আন্ত: শিক্ষা বোর্ড কর্মচারী ফেডারেশনের মহাসচিব জনাব মোঃ হুমায়ুন কবীর, রাজশাহী শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব মোঃ মাহাবুব আলীসহ রাজশাহী শিক্ষা বোর্ডের সকল স্থরের কর্মকর্তা / কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন । তারা নবনিযুক্ত মাননীয় চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন ।রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মো: হুমায়ুন কবীর সকল স্থরের কর্মকর্তা / কর্মচারীদের সঙ্গে নিয়ে মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে কাজ করার অঙ্গীকার করেন। চেয়ারম্যান মহোদয় তার অফিস কক্ষে সকল স্থরের কর্মকর্তা / কর্মচারীদের সাথে পরিচয় পর্ব ও শুভেচ্ছা বিনিময় করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD