তৌকির আহাম্মেদ হাসু স্টাফ রিপোর্টার: জামালপুরের সরিষাবাড়ীতে এই প্রথম এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন এর শুভ উদ্বোধন করা হয়েছে।গতকাল শুক্রবার বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের দিগপাইত-তারাকান্দি-ভুয়াপুর প্রধান সড়ক সংলগ্ন একুশের মোড় এলাকায় স্থাপিত এই মেমার্স মামুন এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন উদ্বোধন করা হয়।
পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ফিলিং স্টেশনের মালিক মামুন অর-রশিদ ফকির এর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-জামালপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান সরিষাবাড়ী ১৪১ আসনের ধানের শীষের বার বার একক মনোনীত প্রার্থী জননেতা
ফরিদুল কবীর তালুকদার শামীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা যুবদলের আহ্বায়ক সাবেক পৌর মেয়র ফয়েজুর কবির তালুকদার শাহীন।এছাড়া অন্যান্যদের মধ্যে
উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি চাঁন মিয়া চানু,পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রন্জু মিয়া,যমুনা সারকারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোর্শেদ আলম তালুকদার,
উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক সাইদুল হাসান শিপন,আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ্জামান সুরুজ,সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন,ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া,সাধারণ সম্পাদক মোর্শেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, ‘সরিষাবাড়ীতে এই প্রথম মেমার্স মামুন এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন স্থাপিত হয়েছে এটা আমাদের জন্য অনেক বড় বিষয়।এলপিজি গ্যাস পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী। এই গ্যাস ব্যবহারে ঝুঁকিও অনেক কম।সরিষাবাড়ী সুস্থ্য ও সুন্দর রাখতে মেমার্স মামুন এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন অন্যরকম ভূমিকা পালন করবে।পরে আলোচনা শেষে উদ্বোধনে মাধ্যমে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।