1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

নওগাঁর মান্দায় রাষ্ট্র নায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ব্যাপকভাবে প্রচারের উদ্দেশ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২১৮ বার পঠিত
নওগাঁর মান্দায় রাষ্ট্র নায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ব্যাপকভাবে প্রচারের উদ্দেশ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত,
নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর মান্দা উপজেলায় রাষ্ট্র নায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ব্যাপকভাবে প্রচারের উদ্দেশ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে উপজেলার নলঘৈর পূর্ব পাড়ায় ঐ এলাকার সর্বস্তরের মহিলাদের মাঝে রাষ্ট্র মেরামতে বিএনপি’র ৩১ দফা কর্মসূচি ব্যাপকভাবে প্রচারের উদ্দেশ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহসভাপতি ডাঃ মনসুর রহমানের সভাপতিত্বে নলঘৈর পূর্ব পাড়ায় অনুষ্ঠিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ডাঃ ইকরামুল বারী টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অধ্যাপক এনামুল হক, যুবদল নেতা আল মামুন, স্থানীয় বিএনপি নেতা মাস্টার মোজাহারুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ । আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা অধ্যাপক আব্দুল মতিন সাহান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামিম হোসাইন সাজু, শ্রমিক দলের সিঃ সহসভাপতি সাইফুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন জুুয়েল, তুহিন সাহানা,ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি কামরুজ্জান রিপু, ছাত্রদলের অন্যতম সদস্য শাহিন,মামুন প্রমুখ ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD