1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

রাজবাড়ী আদালতে জামিন নিতে আটকে গেলো আ.লীগের ৬ নেতা।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ২৪৪ বার পঠিত
রাজবাড়ী আদালতে জামিন নিতে আটকে গেলো আ.লীগের ৬ নেতা
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় জামিন নিতে এসে কারাগারে গেছেন ৬ আওয়ামী লীগ নেতা।
গত ১জানুয়ারী ও ২ জানুয়ারী তারা রাজবাড়ী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
তারা হলেন, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক ফকীর আব্দুল কাদের (৬০), গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুব রব্বানী (৪৮), যুবলীগ নেতা রবিউল ইসলাম (৩৭), গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল মোল্লা (৩২), আওয়ামী লীগ নেতা হাই মোল্লা (৫২) ও মোঃ মান্নান মোল্লা (৪৫)
বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর কোর্ট পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, গত ১ জানুয়ারী তিনজন ও গতকাল ২ জানুয়ারী তিনজন গোয়ালন্দের আওয়ামী লীগের নেতা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
এবিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গোয়ালন্দে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার মামলায় এজাহার নামীয় ৩ আসামি গত ১ জানুয়ারী আদালতে জামিন নিতে গেলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ওই মামলার ফকীর আব্দুল কাদের ৮ নম্বর, গোলাম মাহবুব রব্বানী ৫ নম্বর ও রবিউল ইসলাম ১৬ নম্বর এজাহার নামীয় আসামি।
এছাড়াও গতকাল ২ জানুয়ারী একই মামলার এজাহারনামীয় ১৭ নম্বর আসামি রুবেল মোল্লা (৩২), ২০ নম্বর আসামি হাই মোল্লা (৫২) ও ৪৯ নম্বর আসামি মোঃ মান্নান মোল্লা(৪৫) তিনজন এজহার নামীয় আসামি আদালত আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাদেরকেও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, গত ৪ আগস্ট গোয়ালন্দ রেলগেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর গুলিবর্ষণসহ বিভিন্ন অস্ত্র দিয়ে হামলার ঘটনায় শরিফুল ইসলাম বাদী হয়ে ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞত ৩০০-৪০০ জনকে আসামী করে থানায় মামলা করেছে।
ওই মামলায় ওই ৬ নেতা এজাহার নামীয় আসামি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD