1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মাগুরায় প্রেরণ গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত।

সদরপুরে জাতীয় সমাজসেবা দিবসে ওয়াকাথান ও কল্যাণ রাষ্ট্র গঠনে মুক্ত আড্ডা।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

সদরপুরে জাতীয় সমাজসেবা দিবসে ওয়াকাথান ও কল্যাণ রাষ্ট্র গঠনে মুক্ত আড্ডা

সদরপুর( ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সদরপুরে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ পালন উপলক্ষে ওয়াকাথন ও কল্যাণ রাষ্ট্র গঠনে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) মধ্যাহ্ন ১২টায় সদরপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কল্যাণরাষ্ট্র গঠনে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা। এর আগে সকাল সাড়ে ১১টায় সদরপুর উপজেলা পরিষদ চত্বর থেকে সদরপুর স্টেডিয়াম পর্যন্ত একটি ওয়াকাথন (মার্চ ফর চ্যারিটি) বের করা হয় যা প্রধান সড়ক ঘুরে সস্থানে সমাপ্ত হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম, উপজেলা মাধ্যমি শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা বেগমসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী এতিমখানার ছাত্র, সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে উপজেলা সমাজ সেবা কার্যালয় কর্তৃক জুলাই আন্দোলনে ঢাকার‍্য বাড্ডায় বাম চোখে গুলিতে আহত চরনাসিরপুর গ্রামের নোমান (২০) নামের এক যুবককে চিকিৎসা সহায়তা প্রদান, ২১ জন এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ৩ জনকে সুবর্ণ সুবর্ণ প্রতিবন্ধী কার্ড প্রদান করা হয়।

এর আগে উপজেলা মৎস্য অধিদপ্তরের সহায়তায় ১৬ জন দুঃস্থ মানুষের মাঝে বকনা বাছুর বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD