1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মাগুরায় প্রেরণ গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত।

রায়পুর বাজার ব্যবসায়ীদের মত বিনিময় সভা ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৫৪ বার পঠিত
রায়পুর বাজার ব্যবসায়ীদের মত বিনিময় সভা ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান।
মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি 
লক্ষ্মীপুরের রায়পুরে নির্দিষ্ট একটি এলাকা নিয়ে ব্যবসায়ীদের সুবিধা ও সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়ীদের একত্রিত করে এই সভার আয়োজন করেন রায়পুর হায়দার এন্টারপ্রাইজের পরিচালক সাইফুল ইসলাম মুরাদ।
সাইফুল ইসলাম মুরাদের সভাপতিত্বে এবং এসএম মোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উঠে আসে ব্যবসায়ীদের বিভিন্ন অভিজ্ঞতা ও মতামত। ব্যবসায়ীদের সুবিধা ও অসুবিধাগুলো ভাগাভাগি করে নিয়ে সমাধানের পথ খোঁজা এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানোই ফেডারেশনের মূল উদ্দেশ্য বলে উল্লেখ করেন সভার সভাপতি সাইফুল ইসলাম মুরাদ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “রায়পুর ব্যবসায়ী কল্যাণ সমিতি নিষ্ক্রিয় থাকার কারণে ব্যবসায়ীরা অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে রায়পুরে ১৮টি পৃথক সংগঠন গড়ে উঠেছে। আমরা সবাইকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে কাজ করতে চাই।”
সভার সমাপ্তিতে সাতজন উপদেষ্টা নিয়ে ৯ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ ঘোষণার মধ্য দিয়ে উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
এই ফেডারেশনের কার্যক্রমের মাধ্যমে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা পালিত হবে বলে আশা প্রকাশ করেন সবাই।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD