1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

পত্নীতলায় পৃথক আয়োজনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বাষিকী উদযাপন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ২৩৩ বার পঠিত

পত্নীতলায় পৃথক আয়োজনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বাষিকী উদযাপন

মোকছেদুল ইসলাম,জেলা প্রতিনিধি নওগাঁ

নওগাঁর পত্নীতলায় পৃথক পৃথক আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বিকাল ৩ টায় নওগাঁ-২ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান সমর্থিত নেতাকর্মীরা নজিপুর সরদার পাড়া মোড় এলাকায় বিএনপির পার্টি অফিস থেকে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে নজিপুর বাসস্ট্যান্ড প্রদিক্ষন করে পার্টি অফিসে এসে আলোচনা সভা করেন ।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি সামসুজ্জোহা খান, জেলা মহিলা দলের সভানেত্রী সামিনা পারভিন পলি।এ সময় উপস্থিত ছিলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলাদলের নেত্রী মরিয়ম বেগম শেফা, বিএনপি নেতা আক্কাস আলী, দুলাল হোসেন, বায়জিদ রায়হান শাহিন,এ জেড মিজান, শ্রমিকদলের নেতা সাগর হোসেন,থানা ছাত্রদলের নেতা রাকিবুল ইসলাম প্রমূখ।

এ সময় উপজেলা বিএনপি ও ছত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন। এর আগে দুপুর ১২টায় বিএনপি নেতা খাজা নাজিবুল্লাহ চৌধুরী সমর্থিত নেতাকর্মীরা ছাত্রদলের নওগাঁ জেলা শাখার সহ-প্রচার সম্পাদক রাকিবুল হাসানের নেতৃত্ব নজিপুর বাসস্ট্যান্ড মাতাজি রোড এলাকায় বিএনপির পার্টি অফিসের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে নজিপুর সরকারি কলেজ প্রদিক্ষন করে নজিপুর বাসস্ট্যান্ডে গোলচত্বরে সমাবেশ করেন।

এ সময় বক্তব্য রাখেন সাবেক মেয়র আনোয়ার হোসেন, সাবেক ভিপি আবু তাহের চৌধুরী মন্টু, ছাত্রদল নেতা রাকিবুল হাসান প্রমূখ।এ সময় উপজেলা বিএনপি ও ছত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD