1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

গোয়ালন্দে রাজবাড়ী টিম ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২২৭ বার পঠিত
গোয়ালন্দে রাজবাড়ী টিম ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ।
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সি বাজার এলাকায় পদ্মা নদীর ভাংগন কবলিতদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজবাড়ী টিম ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ জন নদী ভাংগন কবলিত পরিবারের মধ্যে ৫০ টি কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিম ফাউন্ডেশনের উপদেষ্টা সুজিত কুমার নন্দী, সভাপতি জয়ন্ত দাস, সাধারণ সম্পাদক আহসান হাবীব, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সহিদুল ইসলাম, দৈনিক সংবাদ পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শেখ রাজিব, কেকেএস টিপ প্রকল্পের ম‍্যানেজার ও প্রজেক্ট কোঅর্ডিনেটর শাহাদাৎ হোসেন, পায়াক্ট বাংলাদেশ সংস্থার ম‍্যানেজার ও গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সদস্য মো. মজিবুর রহমান খান জুয়েল, টিম রাজবাড়ী ফাউন্ডেশনের সদস্য আশরাফুল আলম, স্থানীয় সমাজসেবক মো. জামাল মুন্সী, টিম রাজবাড়ী ফাউন্ডেশনের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রবিউল রবি প্রমুখ।
টিম রাজবাড়ী ফাউন্ডেশনের সভাপতি জয়ন্ত দাস বলেন, টিম রাজবাড়ী ফাউন্ডেশন অসহায়, অবহেলিত এবং সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে সবসময় কাজ করেন, এরই ধারবাহিকতায় আজ আমরা এখানে এসেছি এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। আমাদের এই সহোযোগিতা আগামীতেও অব‍্যহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD