1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সুফলভোগীদের মাঝে হাঁসের খাদ্য বিতরণ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পঠিত
ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সুফলভোগীদের মাঝে হাঁসের খাদ্য বিতরণ
ছাইদুল ইসলাম,দটাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের আর্থসামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সুফলভোগীদের মাঝে হাঁসের খাদ্য বিতরণ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) দুপুর বারোটার সময় উপজেলা প্রাণিসম্পদ চত্বরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি অফিসার ডাঃ. মো. ওয়াজেদ আলীর সভাপতিত্বে তালিকাভুক্ত ৬৭০ জন উপকার ভোগীদের প্রত্যেককে মাথাপিছু ৭৫ কেজি করে
হাঁসের খাদ্য বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান।
উপজেলা প্রাণিসম্পদ সূত্রে জানা গেছে, ২০২২-২০২৩ অর্থ বছরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ৬৭০ জন উপকারভোগীদের মাঝে ২০টি করে মোট ১৩ হাজার ৪০০টি গৃহপালিত প্রাণী হিসেবে হাঁস দেওয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় তাদের প্রত্যেককে ৭৫ কেজি করে হাঁসের খাদ্য বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার আইয়ুব আলী, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ. রিপন রেজা প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD