1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের উদ্যোগে দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৪ অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৭ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের উদ্যোগে দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৪ অনুষ্ঠিত

পোরশা প্রতিনিধি ঃ নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী হাই স্কুল মাঠে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের উদ্যোগে দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৪ অনুষ্ঠিত হয়।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে উপজেলার ইউনিয়ন পর্যায়ের সকল বিএনপি’র সাধারণ সম্পাদক ও সভাপতিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে বিএনপি উপজেলা সহ- সাংগঠনিক সম্পাদক আজহার আলীর সঞ্চালনায় ও ডাঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ডা. মোঃ সালেক চৌধুরী।

তিনি বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বল্প প্রশিক্ষণ এর মাধ্যমে পল্লী চিকিৎসকদের ডাক্তার লেখার উদ্যোগ নিয়েছিলেন, আওয়ামী লীগ সরকার আসার পরে তা বন্ধ করেন তাদেরকে অবমূল্যায়ন করা হয়েছে। “পল্লী চিকিৎসকরা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে জীবনের ঝুঁকি নিয়ে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে সেবা দিয়ে থাকেন। গ্রামের একটি লোক অসুস্থ হলে প্রথম ডাক্তারি সেবা তারাই দেন। তাদের অবদানের যথাযথ মূল্যায়ন হওয়া উচিত। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে সংসদে পল্লী চিকিৎসকদের ‘ডাক্তার’ উপাধি প্রদানের বিষয়ে উদ্যোগ নেব।”

বিশেষ অতিথি সাবেক সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা বলেন, “আমরা পল্লী চিকিৎসকদের পাশে আছি এবং তাদের যেকোনো সমস্যায় সহযোগিতা করার অঙ্গীকার করছি। তাদের নিরলস সেবার জন্য আমরা কৃতজ্ঞ।”
আরো বক্তব্য রাখেন, বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ ইশতিয়াক মাশউদ।

বক্তারা বলেন, পল্লী চিকিৎসকরা গ্রামের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থার মূল স্তম্ভ। গ্রামে কোনো এমবিবিএস ডাক্তার না থাকায় এবং শহরের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় অধিকাংশ গ্রামীণ জনগণ পল্লী চিকিৎসকদের ওপর নির্ভরশীল।
উপজেলার সকল পল্লী চিকিৎসক বিএনপি’র সকল নেতাকর্মী সাধারণ মানুষ সাংবাদিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে পল্লী চিকিৎসক এসোসিয়েশনের আব্দুর রহিম সভাপতি, মোখলেসুর রহমান মুকুল সাধারণ সম্পাদক ও মোঃ মর্তুজা শাহ সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচন করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচি শেষ হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD