1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন যশোরে গ্রেফতার রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার-২ ফরিদপুরে হাতির ধাক্কায় অটোরিকশা উল্টে আড়িশা জান্নাত নামে এক শিশু নিহত। ধুনটে বাঁধের ৬৫ মিটার যমুনায় বিলীন বগুড়া শাহ সুলতান কলেজে বিজ্ঞান ভবনের উদ্বোধন মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার।

আরএমপি ডিবির অভিযানে ১২৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার -১। দৈনিক নয়া কণ্ঠ 

  • প্রকাশিতঃ শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৫ বার পঠিত

আরএমপি ডিবির অভিযানে ১২৫ লিটার চোলাই মদসহ গ্রেফতার , গ্রেফতার -১।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরী’র শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও  ১২৫ লিটার চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত মো: শফিকুল ইসলাম (৩৫) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকার মৃত ময়েন উদ্দিনের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২০ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মীর মো: শাফিন মাহমুদের দিকনির্দেশনায় এসআই মো: মিজানুর রহমান ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকায় কতিপয় ব্যক্তি চোলাই মদ বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিমটি রাত ৮ টায় শাহমখদুম থানার পবা নতুন পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শফিকুলকে গ্রেপ্তার করে। এসময় একজন কৌশলে পালিয়ে যায়। আসামি শফিকুলের কাছ থেকে ৫ লিটার চোলাইমদ এবং পলাতক আসামির বাড়ি থেকে  ১২০ লিটার চোলাই মদ ও মাদক বিক্রয়লব্ধ নগদ অর্থ উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি জানায় তাঁরা দীর্ঘদিন যাবৎ চোলাই মদ বিক্রয় করে আসছে। পলাতক আসামির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD