1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

রাবি আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৩ বার পঠিত

রাবি আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মনোবিজ্ঞান।

রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২৪-২৫ সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর ) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগের আয়োজনে ফাইনাল খেলায় ছাত্রদের দল  বাংলা ও মনোবিজ্ঞান বিভাগ অংশ গ্রহন করে। এতে ৩-২ গোলে বাংলা বিভাগকে পরাজিত করে মনোবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন হয়। ছাত্রীদের ফুটবল দলে শারিরীক শিক্ষাকে হারিয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ চ্যাম্পিয়ন হয়েছে।

সকালে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে পদার্থ বিজ্ঞান বিভাগকে ট্রাইবেকারে ১১-১০ গোলে হারিয়ে ফিন্যান্স বিভাগ বিজয়ী হয়। এর আগে নভেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে রাবির বিভিন্ন বিভাগের ৫৯ টি দল অংশগ্রহণ করে।

রাবি আন্ত:বিভাগ গেমস সাব কমিটির সভাপতি ও ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো: মোস্তাফিজুর রহমান মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ  মাঈন উদ্দীন, প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দিন খান এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: মতিয়ার রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ফুটবল প্লেয়ার এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি  প্রফেসর ড. মো: নাসিম রেজা। স্বাগত বক্তব্য রাখেন রাবির শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো: আহসান-উল-আলম।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD