1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন

গোয়ালন্দ সাংবাদিক ফোরামের পক্ষ হতে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৬ বার পঠিত
গোয়ালন্দ সাংবাদিক ফোরামের পক্ষ হতে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে গোয়ালন্দ সাংবাদিক ফোরাম।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ফোরামের সদস্যরা গোয়ালন্দ কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন ও তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক, যুগান্তর ও নাগরিক টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, যুগ্ম আহবায়ক  ও যুগান্তর পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ, যুগ্ম আহবায়ক ও দৈনিক বাংলা ও দৈনিক মাতৃকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মইনুল হক মৃধা, সদস্য সচিব ও দৈনিক ইনকিলাব পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হক লাল্টু, যুগ্ম সদস্য সচিব ও দৈনিক আকাশ জমিন ও দৈনিক আমাদের রাজবাড়ী পত্রিকার গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মো. সাজ্জাদ হোসেন, সংগঠনের সদস‍্য এবং দৈনিক জনকণ্ঠ ও দেশ টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম, দ‍্যা ডেইলি মর্নিং পোস্টের স্টাফ রিপোর্টার মজিবুর রহমান খান জুয়েল, দৈনিক কালবেলা ও মাই টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি শেখ মমিন , দৈনিক আজকের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি মো. শাকিল মোল্লা প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD