1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

সাতকানিয়া জামায়াতের কর্মপরিষদ গঠিত; আমীর মাওলানা কামাল সেক্রেটারি তারেক হোছাঈন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৫ বার পঠিত

সাতকানিয়া জামায়াতের কর্মপরিষদ গঠিত; আমীর মাওলানা কামাল সেক্রেটারি তারেক হোছাঈন

নুরুল কবির স্টাফ রিপোর্টার চট্টগ্ৰাম
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর ২০২৫-২৬ সেশনের আমীর মাওলানা কামাল উদ্দিন ও সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈনকে মনোনীত করে কর্মপরিষদ গঠন করা হয়েছে।

শনিবার (১৫ ডিসেম্বর) সকালে এক অস্থায়ী কার্যালয়ে মজলিসে শূরার বৈঠকে সাতকানিয়া উপজেলা কর্মপরিষদ গঠন করা হয়।

মজলিসে শূরার বৈঠকে প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরীর উপস্থিতিতে ২০২৫-২৬ সেশনের জন্য সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর হিসেবে মাওলানা কামাল উদ্দিন ও সেক্রেটারি মুহাম্মদ তারেক হোছাঈনকে মনোনীত করে ১৫ জনের কর্মপরিষদ গঠিত হয়।

কর্মপরিষদের অন্যরা হলেন – নায়েবে আমীর মাস্টার আবদুস সোবহান,সহ সেক্রেটারী মুহাম্মদ আজিজুর রহমান ও মাওলানা আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী,বায়তুলমাল সম্পাদক রফিক উদ্দীন,সমাজসেবা সম্পাদক রফিকুল ইসলাম, দাওয়া সম্পাদক মাওলানা ফৌজুল কবির, শিক্ষা কার্যক্রম সম্পাদক মাওলানা মাহমুদুল হক, ওলামা সম্পাদক মাওলানা আবু আহমদ,শ্রম সম্পাদক ডা মুহম্মদ ইউনুস, আন্ত:ধর্মীয় সম্পাদক ডা রেজাউল করিম, আইটি,মিডিয়া সম্পাদক ইন্জিনিয়ার কামরুল ইসলাম,অফিস সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল নোমান, মহিলা সম্পাদিকা : ফাতেমা ইয়াসমিন।

প্রধান অতিথি আনোয়ারুল আলম চৌধুরী বলেন,ফ্যাসীবাদের দোসররা সাতকানিয়া প্রত্যেক গ্রামে অরাজকতা, জুলুম,শোষন করে
পালিয়েছে,সাতকানিয়াতে ইনসাফ, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর নতুন দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করে জনগণের পাশে থাকতে হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD