1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩৭৩ বার পঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

তারিকুল ইসলাম, ইবি ঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গভীর শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি এবং স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী কালো পতাকা উত্তোলন করেন এবং ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

পতাকা উত্তোলন শেষে একটি শোক র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভাইস চ্যান্সেলর। এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারারসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি বিভিন্ন অনুষদ, বিভাগ, আবাসিক হল, পরিষদ, ছাত্র সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো সুশৃঙ্খলভাবে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। পরে এক মিনিট নীরবতা পালন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এর আগে, শুক্রবার (১৩ ডিসেম্বর) বাদ জুমা কেন্দ্রীয় মসজিদে শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD