1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

নওগাঁর সাপাহার করমুডাঙ্গা সীমান্তে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

নওগাঁর সাপাহার করমুডাঙ্গা সীমান্তে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত 

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সীমান্তবর্তী সাপাহার উপজেলার করমুডাঙ্গা সীমান্তে বিজিবি’র জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩ টার সময় নওগাঁ ব্যাটালিয়ন (১৬বিজিবি) সংশ্লিষ্ট বিওপির দায়িত্বপূর্ণ এলাকা করমুডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ সাদিকুর রহমান পিপিএম, পিএসসি। বিশেষ অতিথি ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ মাসুদ হোসেন, থানা ইন্সপেক্টর (তদন্ত) রায়হান কবির। সভায় সীমান্ত হত্যা, অবৈধ ভাবে সীমান্ত অতিক্রম, চোরাচালান দমন, বর্তমান পরিস্থিতে অভ্যন্তরিন গোলযোগে কেউ যেন জড়িত না হয়, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মাছ না ধরা, নারী শিশু পাচার দমন, মাদক চোরাচালানী ও মাদকাসক্তদের প্রতিরোধ সম্পর্কে আলোচনা করা হয় এসময় ১৬ বিজিবি হাঁপানিয়া ক্যাম্পের নায়েক সুবেদার মজনু মিয়া, করমুডাঙ্গা দারুল স্যালাফিয়াহ মাদ্রাসার প্রধান শিক্ষক শায়খ- আব্দুর রহমান, পাতাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান, পাতাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ শতাধিক গন্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী সহ ১৬ বিজিবি’র কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD