1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২৪৭ বার পঠিত

রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত।

রাজশাহী ব্যুরো ঃরাজশাহী সিটি কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় দুপুরে নগর ভবনে সচিব মহোদয়ের দপ্তরকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক এবং অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সভাপতি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

সভায় রাসিক প্রশাসক আগামী পঞ্চবার্ষিকী এ্যাসেসমেন্ট কার্যক্রমের রিভিউ বোর্ড শুরু করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও রাসিকের আয় বৃদ্ধি ও ব্যয় সংকোচনে সকলকে নির্দেশনা প্রদান করেন। সভায় জুলাই ২৪ হতে অক্টোবর ২৪ পর্যন্ত রাসিকের প্রকৃত আয় ও ব্যয় বিষয়ে আলোচনা করা হয়। দৈনিক মজুরী ভিত্তিক কর্মচারীদের মাসিক কাজের অনুমোদন প্রদান, নগরভবনের নিরাপত্তা প্রাচীর নির্মাণ, নগরভবনে অগ্রণী ব্যাংক লিঃ, মিডল্যান্ড ব্যাংক লিঃ ও গ্রীন প্লাজার জন্য পৃথক মিটারসহ বৈদ্যুতিক সংযোগ প্রদান, তামাকজাত দ্রব্য সামগ্রী বিক্রয় কেন্দ্রের লাইসেন্স প্রদান বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও রাজশাহী প্রেসক্লাব অফিস সংস্কার ও রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ‘রাজশাহী সমগ্র গ্রন্থে’র প্রকাশনা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মোবারক হোসেন, রাসিকের অর্থ ও সংস্থাপন স্থায়ী কমিটির সদস্য ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ কবির হোসেন, রাসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, কমিটির সদস্য সচিব ও বাজেট কাম-হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, প্রধান কর নির্ধারক গোলাম রব্বানী রিপন, রাজস্ব কর্মকর্তা সারওয়ার হোসেন, ট্যাক্সসেশন  কর্মকর্তা (কর)  ইমতিয়াজ আহম্মেদ, ট্যাক্সসেশন  কর্মকর্তা (কর) মোঃ মহীউদ্দিন, সহ-সচিব শমসের আলী, হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, সহকারী প্রকৌশলী মোঃ সাহেদুজ্জামান, সহকারী জনসংযোগ কর্মকর্তা মোঃ রকিবুল হক তুহিন উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD