1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

সংবাদ প্রকাশের পর অবশেষে রাজশাহী টিটিসির অধ্যক্ষ এমদাদুল হক এর বদলি। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৯৯ বার পঠিত

সংবাদ প্রকাশের পর অবশেষে রাজশাহী টিটিসির অধ্যক্ষ এমদাদুল বদলি।

রাজশাহী ব্যুরো ঃ সংবাদ প্রকাশের পর অবশেষে প্রতারণা মামলায় চার্জশীটভুক্ত আসামি বহুল আলোচিত রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এসএম এমদাদুল হককে বদলি করা হয়েছে। রাজশাহী টিটিসি থেকে তাকে বগুড়া টিটিসিতে বদলি করা হয়। রোববার (২৪ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর প্রশাসন ও অর্থ শাখার উপপরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আলী সিদ্দিকী স্বাক্ষরিত এক অফিস আদেশে তার বদলির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানতে চাইলে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক ( প্রশিক্ষণ ও পরিচালনা) প্রকৌশলী মো: সালাহ উদ্দিন বলেন, আগামী ২৭ নভেম্বরের মধ্যে তাকে (অধ্যক্ষ) সংযুক্তিকৃত কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যাণ্ড রিলিজ) বলে গণ্য হবেন।
ক্ষমতাচ্যুত আ’লীগ সরকারের কিছু মন্ত্রী, এমপি ও দলটির কতিপয় নেতার অত্যন্ত ঘণিষ্ঠ হিসেবে বহুল পরিচিত এই অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে এরই মধ্যে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা নানা কর্মসূচি পালন করেছেন। তারা সংবাদ সম্মেলন, বিক্ষোভ কর্মসূচি, উর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। এসব নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ চলে আসছিল।
অধ্যক্ষ এমদাদুল হকের বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের নারী চীফ ইনস্ট্রাক্টর (জেনারেল ইলেকট্রনিক্স) সাঈদা মমতাজ নাহরীনা ইকবালকে আপত্তিকর প্রস্তাব দেওয়ার অভিযোগও রয়েছে। অধ্যক্ষের আপত্তিকর ও অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন অজুহাতে ওই নারী চীফ ইনস্ট্রাক্টরকে হয়রানি করা এবং হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালকের (ডিজি) কাছে লিখিত অভিযোগও দিয়েছেন ভুক্তভোগী চীফ ইনস্ট্রাক্টর সাঈদা মমতাজ নাহরীনা ইকবাল। এসব বিষয় নিয়ে একাধিক স্থানীয় ও জাতীয় পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হলে ব্যাপক তোলপাড় শুরু হয়। অবশেষে অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এসএম এমদাদুল হককে বদলি করা হলো।
তবে এ ব্যাপারে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এসএম এমদাদুল হকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD