1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিজয় পতাকা বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান ভারতের সাভারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ সালাউদ্দিন বাবু রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৪ জন আটক।    রাজশাহী ওয়াসার সাথে রাসিক প্রশাসকের সভা অনুষ্ঠিত ব্যানার-পোস্টার অপসারণ ও ফুটপাত দখল মুক্তকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক। পাহাড়ের গ্রামে গ্রামে প্রাক বড়দিন উদযাপন। রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত।   নড়াইলে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন

ট্রাস্ট মেট্রো প্রকল্প মনাকষা এর আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক সম্মেলন। দৈনিক নয়া কণ্ঠ    

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২৫১ বার পঠিত

ট্রাস্ট মেট্রো প্রকল্প মনাকষা এর আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক সম্মেলন।

রাজশাহী ব্যুরো ঃ ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর ট্রাস্ট মেট্রো প্রকল্প মনাকষা এর আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

আদ্য ২৩ই নভেম্বর ২০২৪ ইং তারিখ শনিবার সকাল ১১:০০ ঘটিকায় ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর মনাকষা সাংগঠনিক অফিস, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জে আঞ্চলিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে মনাকষা সাংগঠনিক অফিসের অ্যাসিসটেন্ট সেলস্ ম্যানেজার ও অফিস ইনচার্জ জনাব মোঃ মিলন রেজা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব রোটারিয়ান মোহাম্মদ গিয়াস উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আলাউদ্দিন মিঞা।

আরো উপস্থিত ছিলেন ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর মনাকষা সাংগঠনিক অফিস এ কর্মরত ব্রাঞ্চ ম্যানেজারগন, কর্মী ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ।

সম্মেলন অনুষ্ঠানে ফুল, নকশি কাঁথা ও ক্রেস্ট দিয়ে অতিথিদের বরণ করেন অফিসে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীগণ।

বক্তব্যে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সাংগঠনিক অফিসের অফিস ইনচার্জ সহ বক্তারা ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড কি? এটি কেমন প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা,কর্মচারী বৃন্দ ও কর্মি সকলের স্বাস্থ্য,চিকিৎসা,অর্থনৈতিক উন্নয়নসহ কিভাবে দেশ ও জনকল্যাণে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করছে, আশার দিক সহ জনকল্যাণে গৃহীত সকল পরিকল্পনা নিয়ে আলোচনা করে জনাব মোঃ মিলন রেজা এর সভাপতিত্বে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD