1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

নেত্রকোনার পূর্বধলায় বিষ প্রয়োগে মৎস্য  নিধনের অভিযোগ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ১৯০ বার পঠিত

 

নেত্রকোনার পূর্বধলায় বিষ প্রয়োগে মৎস্য  নিধনের অভিযোগ

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনা পুর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নে একটি পুকুরে বিষ প্রয়োগ করে ১২ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।  শনিবার   (১৬ নভেম্বর) গভীর রাতে বিশকাকুনি ইউনিয়নের ধোবারুই এলাকায় আব্দুল হাই মাষ্টারের পুকুরে এ ঘটনা ঘটে।বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ১২ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।ধোবারুই গ্রামের মাছ চাষী আব্দুল হাই মাষ্টার  বলেন, প্রায় ২ একর জায়গার উপর পুকুর খনন করে আমি কয়েক বছর ধরে মাছ চাষ করছি।এবার পুকুরে পাঙ্গাস, তেলাপিয়া, পুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ৩২ লাখ টাকা খরচ হয়েছে।কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো।

গত শনিবার রাতে  কয়েকজন অপরিচিত  লোক আমার পুকুরের আশপাশে ঘোরাঘুরি করেছে বলে জানান পুকুরের কেয়ারটেকার এর কিছুক্ষণ পরেই তিনি পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখেন। প্রথমে আমরা গ্যাসের অভাবে মাছ মরে ভেসে উঠছে ভাবলেও সকালে পুকুরের পাড়ে তিনটি বিষের প্যাকেট পড়ে থাকতে দেখি। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।তিনি আরো বলেন,  আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য  প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি।পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে  বলেন, খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD