1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
দুপচাঁচিয়ায় ভ্রাম্যমান আদালতে অনুমোদন বিহীন পার্কে ৫০ হাজার টাকা জরিমানা বাগেরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সিংড়ায় প্রাথমিক বিদ্যালয়ের মাসিক সমন্বয় সভায় অতিথিকে সম্মাননা স্মারক প্রদান গোবিন্দগঞ্জে পৃথক অভিযানে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার দুপচাঁচিয়ার তালোড়ায় ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপ্তি, পথচারীদের মাঝে চারা বিতরণ মতলব রোডের মাথায় সড়ক সম্প্রসারণের উদ্যোগ, যানজট নিরসনে আশার আলো সেবামুখী ও নিরাপদ পতেঙ্গা গড়ার প্রত্যয় ওসি পারভেজ আলীর বোদায় পশুর হাটের দখলে কলেজের প্রবেশপথ, ভোগান্তিতে শত শত নারী শিক্ষার্থী দেবীগঞ্জে আগুনে পুড়ল বসতঘরের শয়নকক্ষ, দেড় লাখ টাকার ক্ষতি কুবি শিক্ষার্থীকে ধর্ষণ ও মা-মেয়েকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

নকলায় ১৩ বছরের কিশোরী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

 

‎

‎শেরপুর জেলা প্রতিনিধি:

‎

‎শেরপুরের নকলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলার পর অভিযুক্ত মো. উসমান মিয়াকে আটক করেছে পুলিশ।

‎পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টার দিকে নকলা উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের অভিযুক্ত উসমান মিয়ার বসতঘরে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ওই সময় উত্তর দুয়ারি চৌচালা টিনের ঘরের ভেতরে কিশোরীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয়।

‎ভুক্তভোগী কিশোরীর বাবা মো. কামাল হোসেন (৪৩) বাদী হয়ে নকলা থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তাঁর ১৩ বছর বয়সী মেয়ে বর্তমানে ৩১ সপ্তাহ ২ দিনের অন্তঃসত্ত্বা।

‎অভিযুক্ত মো. উসমান মিয়া (৬০) নকলা উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। ভুক্তভোগী কিশোরীর বাড়ি উপজেলার ৬ নম্বর পাঠাকাটা ইউনিয়নের বহরদী গ্রামে।

‎এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ সাংবাদিকদের বলেন, এ ঘটনায় পুলিশি তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

‎পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‎

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD