1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

শ্রীপুরে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ২১৮ বার পঠিত
শ্রীপুরে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি 
মাগুরার শ্রীপুরে বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে শ্রীপুর সরকারি মহেশচন্দ্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। পরে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীপুর সরকারি মহেশচন্দ্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে আলোচনা সভায় মিলিত হয়।
শ্রীপুর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খোন্দকার আব্বাস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র অন্যতম নেতা ও সাবেক মেয়র ইকবাল আক্তার খান কাফুর।
শ্রীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি টুকু খান এর সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এ্যাড. এমএ রশিদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শিকদার মঞ্জুর আলম, জেলা বিএনপি’র নেতা খান আমিনুল ইসলাম পিকুল, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক খোন্দকার খলিলুর রহমান, উপজেলা বিএনপি নেতা জহুরুল হক মিলন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ, উপজেলা ছাত্রদল নেতা হাসান মিয়া, মেহেদী হাসান অন্তর প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD