1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
চালু হলো মাক্কা প্রবেশে নিষেধাজ্ঞা। পত্নীতলায় হজযাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত। ফরিদপুরে আইনজীবীদের বর্ণিল বৈশাখী উৎসব ও মিলনমেলা। দ্বিতীয় দফায় বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে হরমুজ প্রণালি অতিক্রম করলো চীনা তেলবাহী ট্যাঙ্কার রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার।         রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন।   অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল তাঁর ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ। নতুন উদ্দীপনায় “কচি কণ্ঠের আসর” এর পহেলা বৈশাখ পালন।

নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত-২, আহত-১। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পঠিত

নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত-২, আহত-১

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক সেনা সদস্যসহ দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কলমাকান্দা উপজেলার শুনই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শুনই গ্রামের সাবেক সেনা সদস্য রফিক ফকির (৫০), তার কাজের লোক রুপায়ন মিয়া (২৮)। এ ঘটনায় জাহিদুল ইসলাম (৩৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন।স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় , আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে নিজ বাড়িতে কৃষি কাজের জন্য বৈদ্যুতিক সেচ পাম্প চালু করতে যান। এ সময় অন্য দুজনও তার সঙ্গে ছিলেন।অসাবধানতাবসত হঠাৎ ছেড়া তারে রফিক বিদ্যুতায়িত হন। অন্য দুজন বাঁচাতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রফিক ও রুপায়নকে মৃত ঘোষণা করেন। আর জাহেদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD