1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শীতের আগমনী বার্তায় গাইবান্ধায় লেপ-তোষকের ধুম, ব্যস্ত কারিগররা প্রেস ক্লাবের আশপাশের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়, ১ হাজার ২৫০ টাকায় মিলছে লেপ! শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরেক্স সিরাপ, গ্রেপ্তার ২ তরুণদের মেধা কাজে লাগাতে পারলে বিদেশের ওপর নির্ভরতা থাকবে না: জ্বালানিমন্ত্রী মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করল উপজেলা প্রশাসন গাবতলীতে ১২৭ শতক জমি নিয়ে বিরোধ, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা রামেকে ছাত্রলীগের দুই নেতা আটক, উত্তেজনা সাভারে নাশকতার আশঙ্কা: বাসে আগুন, ককটেলসদৃশ বস্তু উদ্ধার; ছাত্রলীগের ৩ কর্মী আটক নিজেদের স্বাক্ষরে অনুমোদন, উপকমিটিতে নিজেদেরই পদ! রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা

গোয়ালন্দ প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৩৪৫ বার পঠিত
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 103.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
গোয়ালন্দ প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
গোয়ালন্দ প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসরের জাকজমকপূর্ণ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) বিকেল ৪ টায় আফরা ট্রেডার্সের আয়োজনে মুক্তিযোদ্ধা শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব মাঠে এ উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় আফরা ট্রেডার্স ও টুর্নামেন্টের আহবায়ক আসাদুল আলম সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জ‍্যােতি বিকাশ চন্দ্র।
গোয়ালন্দ প্রপার হাই স্কুলের সহকারি শিক্ষক ও উদ্বোধনী খেলার ধারাভাষ‍্যকার শফিক মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, গোয়ালন্দ মুক্তিযোদ্ধা সংসসদের সাবেক কমান্ডার সামাদ মোল্লা, আইএফআইসি ব‍্যাংক পিএলসি গোয়ালন্দ শাখার ব‍্যবস্থাপক মো. সোহরাব হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার শহিদুল ইসলাম বাবলু।
এসময় গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব ও সাবেক ফুটবলার কামরুজ্জামান কামরুল, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় আদীব-সারাহ্ ফাউন্ডেশন বনাম মৃধা স্পীড ফায়ারস্ একে অপরের মোকাবেলা করে। টসে জয়লাভ করে আদীব-সারাহ্ ফাউন্ডেশন প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ফলশ্রুতিতে মৃধা স্পীড ফায়ার ১২ ওভার ব‍্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ১৩১ রান করতে সক্ষম হয়। জবাবে আদীব-সারাহ্ ফাউন্ডেশন ১৩২ রানের টার্গেটে ব‍্যাট করতে নেমে ৪ উইকেটের বিনিময়ে ৮৯ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের শামীম ফেরদৌস সোহেল ব‍্যক্তিগত ৫২ রান করে ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ নির্বাচিত হন।
উদ্বোধনী খেলাটি পরিচালনার দায়িত্বে ছিলেন ক্রীড়া ব‍্যক্তিত্ব মাহফুজুর রহমান মিলন ও গোলাম মোস্তফা সোহাগ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD