1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

পোরশায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অসহায় সাধারণ মানুষ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৩৬ বার পঠিত

পোরশায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অসহায় সাধারণ মানুষ

ইসমাইল হোসেন পোরসা (নওগাঁ) প্রতিনিধিঃ
দিন দিন বেড়েই যাচ্ছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। কোনভাবেই যেন নিয়ন্ত্রণ হচ্ছে না। ঘুরে ঘুরে দেখছেন ক্রেতারা প্রয়োজন থাকলেও কিনতে পারছেন না টাকার অভাবে।
গতকাল উপজেলার গাংগুরিয়া সাপ্তাহিক হাট ঘুরে দেখা যায় শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি।
বাজারে দ্রব্যমূল্যের ক্রমাগত বৃদ্ধিতে নাকানিচুবানি খেতে হচ্ছে নিম্ন আয়ের মানুষের। এ সব মানুষের দুর্দিন ক্রমশই ঘনিয়ে আসছে নিত্যদিনের এ পরিস্থিতিতে । সাধ আছে সাধ্য নাই তাদের। কেজি প্রতি বিক্রি হচ্ছে কচুমুখী ৬০ , আলু ৫০ টাকা, পটল ৫০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, শাক ৫০ টাকা, ওল ৭০ টাকা, করোলা ৮০ টাকা, বেগুন ৫০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, ছোট সাইজের লাউ ৪০ টাকা, ধুন্দল ৪০ টাকা, পিয়াজ ১০০ থেকে ১৩০ টাকা, মাঝারি সাইজের সিলভার কাপ মাছ ২০০ থেকে ৩০০ টাকা, বাটা মাছ ২০০ থেকে ২৫০ টাকা,বাইন মাছ ৭০০ টাকা ও গরুর মাংসের দোকান দেখা যায়নি বাজারে। মানুষ যেন মেলা দেখতে গেছেন এইসব জিনিসপত্রের দাম দেখে ঘুরে ঘুরে মানুষ প্রয়োজনের তুলনায় অল্প কিনছেন। দোকানে দেখা যাচ্ছে না খরিদ্দারের ভিড়।বাজারে নিম্ন আয়ের মানুষের যেন নাগালের বাইরে চলে গেছে এসব জিনিসের দাম। এ হারে দাম বৃদ্ধি পেতে থাকলে মানুষকে অনাহারে থাকতে হবে এমনটাই মন্তব্য করলেন এক ভ্যান চালক। অপরপক্ষে বৃদ্ধি পাচ্ছে না আমাদের ইনকাম। সরকারের প্রতি তাদের আবেদন এই বাজারকে নিয়ন্ত্রণ করা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD