1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি টহলদল কর্তৃক অস্ত্র ও গোলাবারুদ জব্দ।   টাঙ্গাইল সদরে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু। কুড়িগ্রাম ১ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন জানালো গণঅধিকার পরিষদের প্রার্থী। নীলফামারী-৪ আসনে জাপা প্রার্থীর পক্ষে গণমিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত। আমাকে ভোটে বিজয়ী করবেন আমি উন্নয়ন ও শান্তি এনে দিব বাগমারায় নির্বাচনী জনসভায় ডিএম জিয়া। চারঘাটে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে ব্যর্থ, দুইদিন অতিক্রান্ত। ভাটারা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নারীদের গণজোয়ার, জনসমুদ্রে রূপ নিল রাজপথ। ভাটারা ইউনিয়ন যুবদল নেতার বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ-জড়িত নন দাবি অভিযুক্তের, ফেসবুকে ভিডিও বার্তা। নড়াইলের লোহাগড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে বিশেষ আইন-শৃঙ্খলা সভা শোক সংবাদ

ওসমানীনগরে জরায়ু ক্যান্সার প্রতিরোধী টিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৮২ বার পঠিত

ওসমানীনগরে জরায়ু ক্যান্সার প্রতিরোধী টিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর প্রতিনিধি;

ওসমানীনগরে সাংবাদিক, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের সাথে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে গোয়ালাবাজারস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের শুরুতে এইচপিভি টিকা বিষয়ক প্রেজেন্টেশন করেন, ডা: নুছরাত জাহান মৌটুসী। সেমিনারে বিস্তারিত আলোচনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাঈনুল আহসান জানান, ওসমানীনগর উপজেলার ২১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থীরা ১৭৯ কেন্দ্রে এবং গ্রাম পর্যায়ের ১৯২ ইপিআই কেন্দ্রের মোট ৩৭১ কেন্দ্রে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী (এইচপিভি) টিকাটি ১০ থেকে ১৪ বছর বয়সী সকল কিশোরীদের দেয়া হবে। আগামী ২৪ অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ১০ দিন এবং ইপিআই কেন্দ্রে ৮দিন ক্যান্সার প্রতিরোধী এ টিকাটি অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে সহজে টিকা গ্রহণ করতে পারবেন। উপজেলার ৮হাজার ৪শত ৭৯জন কিশোরীর টিকা গ্রহণের লক্ষ্যমাত্রা রয়েছে জানিয়ে আরো বলেন, টিকায় এখন পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। টিকাটি গ্রহণ বাস্তবায়নে সবার সহযোগিতা কমনা করেন তিনি। সেমিনারে অংশ নেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব আহমদ, ডা: অনন্যা জামান মুন, সাংবাদিক জুবেল আহমদ সেকেল, আনোয়ার হোসেন, শাহাব উদ্দিন শাহিন, আব্দুল মতিন, মো. মুহিব হাসান, মো. কয়েছ মিয়া, কবির আহমদ, জয়নাল আবেদীন, স্বাস্থ্য পরিদর্শক আলা হোসেন, এমওটি ভারপ্রাপ্ত নিউটন ধর, মাওলানা আব্দুল মুহাইমিন, মঈন উদ্দিন, আব্দুল হালিম, সৈয়দ শাহ জুবায়ের, হাবিবুর রহমান সিদ্দিকি, ছাইফুল ইসলাম, হাবিবুর রহমান, জয়নাল আবেদীন, আব্দুল আজিজ, বিদ্যুৎ ভট্টাচার্য, বিশ্বজিৎ চৌধুরী প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD