1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

শেরপুরের শ্রীবরদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১৮। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৪ বার পঠিত

শেরপুরের শ্রীবরদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত- ১৮

মোঃ আমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদীতে সিয়াম ও মেঘলা নামের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ১৮ জন আহত হয়েছে। বুধবার (২৫ সেপ্টম্বর) সকালে উপজেলার পৌর শহরের শেখদি মোড়ে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, শাহাদত (৪০), বাবু (২৪), তারিকুজ্জামান তারা (৩৫), শফিকুল (৫০), বিউটি (২৪), মনির (৩০), ইমরান হোসেন (৫০), আবুল কালাম আজাদ (২৬), হোসেন (২৪), হুসনে আরা (৪৮), জামাল বাদশা (৬০), সুবর্ণা (২৩), রায়হান (২২), শহিদুর (২৫), রুবেল (৩০), রফিকুল (৪৫), শিবু (২২), সাহাবাজ (৬০)। এদের মধ্যে রাজিবপুর গ্রামের মনিরকে উন্নত চিকিৎসরা জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও দেওয়ানগঞ্জ উপজেলার মৃত জাবেল রহমানের ছেলে শফিকুল (৫০) শ্রীবরদী হাসপাতালে ভর্তি রয়েছে। বাকীদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা বকশীগঞ্জ-সানন্দবাড়ীগামী মেঘলা পরিবহন ও রৌমারি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে সিয়াম পরিবহনের বাস। বিপরীত দিক থেকে ছেড়ে আসা বাস দুটি শ্রীবরদী উপজেলার শেখদি মোড়ে পৌঁছিলে মুখোমুখি সংঘর্ষ হয়। এঘটনায় ১৮ জন আহত হয়। এসময় বাসের ড্রাইভাররা পালিয়ে যায়। এঘটনায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে শফিকুল শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে ও মনিরকে শেরপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহ বলেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD