1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

গোয়ালন্দে ডিগবার ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের ৪ দল চূড়ান্ত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪৬ বার পঠিত

গোয়ালন্দে ডিগবার ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের ৪ দল চূড়ান্ত

মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উজানচর রিয়াজ উদ্দিন পাড়া যুব সমাজের উদ্যোগে ১২ তম রিয়াজ উদ্দিন পাড়া ডিগবার ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার ৪ দল চূড়ান্ত হয়েছে।

২৪ দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা গত আগস্ট মাসের ৩০ তারিখ (শুক্রবার) উজানচর রিয়াজ উদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে উদ্বোধন করা হয়।

২৪ দলের এ টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল খেলা শেষে সেমিফাইনালে উত্তীর্ণ দলগুলো হলো- মর্নিং স্টার-২, মুক্তি সংঘ, টুটুল স্মৃতি সংঘ, এস এস একাদশ।

আগামী ২২ সেপ্টেম্বর (রবিবার) বিকেল ৪ টা ৩০ মিনিটে সেমিফাইনালের প্রথম খেলায় মর্নিং স্টার-২ বনাম মুক্তি সংঘ, গোয়ালন্দ এবং ২৩ সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৪ টা ৩০ মিনিটে টুটুল স্মৃতি সংঘ বনাম এস এস একাদশ একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবে।

টুর্নামেন্টের সদস্য সচিব ও গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে। প্রতিবছর আমরা উজানচর রিয়াজ উদ্দিন পাড়া যুব সমাজের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করে থাকি। মিনিবার ফুটবল টুর্নামেন্টটি এবারের আয়োজন দিয়ে ১২ তম আয়োজন। গত ২০ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালের শেষ খেলার বিজয়ী দলসহ সেমিফাইনালের ৪ দল নির্ধারণ হয়েছে। আমামী দুদিন দুটি সেমিফাইনাল শেষে ফাইনাল খেলার তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। তিনি আরও বলেন, আমাদের এমন আয়োজন আগামীতেও অব‍্যাহত থাকবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD